
প্রেস বিজ্ঞপ্তি
তারিখ : ০৬ নভেম্বর ২০২৫
জাতীয় ডেস্ক ঃ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট পীযূষ কান্তি ভট্টাচার্যের মৃত্যুতে আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার শোক
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট পীযূষ কান্তি ভট্টাচার্যের মৃত্যুতে আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। একইসাথে তিনি শোক বিবৃতিতে পরলোকগত পীযূষ কান্তি ভট্টাচার্যের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা পীযূষ কান্তি ভট্টাচার্য আজ ৬ নভেম্বর, বৃহস্পতিবার ভোরে যশোরে নিজ বাসভবনে পরলোকগমন করেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর এবং তিনি ২ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

Leave a comment