
নিউইয়র্ক প্রতিনিধি ঃ আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ দক্ষিণের সংগ্রামী সভাপতি, বীর মুক্তিযোদ্ধা জনাব এম. ফজলুর রহমান সাহেবের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা জনাব হারুনুর রশিদ মোল্লার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, এম সি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি জনাব আব্দুল হাসিব মামুন । জনাব হারুন রশীদ মোল্লা গতকাল বাংলাদেশে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এক শোক বার্তায় জনাব হাসিব মামুন বলেন ,
মরহুমের ইন্তেকালে আমরা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি।
মহান আল্লাহ পাক যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক দান করেন, আমিন।
সূত্র :প্রেস বিজ্ঞপ্তি

Leave a comment