https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961


নিউইয়র্ক প্রতিনিধি ঃ আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা জনাব এম. ফজলুর রহমান সাহেবের সম্মানিত বড় ভাই বীর মুক্তিযোদ্ধা জনাব হারুনুর রশিদ মোল্লা’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদ যুক্তরাষ্ট্রের আহ্বায়ক জনাব মো মহিউদ্দিন দেওয়ান ও সদস্য সচিব শেখ আতিকুল ইসলাম ও অন্যান্য নেতৃবৃন্দ। জনাব হারুন রশিদ মুল্লা গতকল‍্য বাংলাদেশে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
নেতৃবৃন্দ শোক বার্তায় বলেন, মরহুমের ইন্তেকালে আমরা শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদ যুক্তরাষ্ট্র গভীরভাবে শোকাহত। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি।
মহান আল্লাহ পাক যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন এবং শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক দান করেন, আমিন।

সূত্র ঃপ্রেস বিজ্ঞপ্তি ,প্রচার সেল

Leave a comment

Trending