https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961
Screenshot

নিউইয়র্ক প্রতিনিধি ঃ লন্ডনে সড়ক দুর্ঘটনায় সদ‍্য প্রয়াত নাফিজুল হক শাকিলের পিতা ফজলুল হক আজ বাংলাদেশ সময় রাত ১১ টার দিকে সিলেটের রাগিব রাবেয়া হাসপাতালে ইন্তেকাল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বার্টস হেলথ এনএইচএস ট্রাস্টের হেড অব কমিউনিটি এন্গেজমেন্ট এন্ড ইনক্লুশন- খসরুজ্জামান।
তাদের বাড়ি ভাবন গ্রাম , বানিগ্রাম , কানাইঘাট উপজলায় ।
উল্লেখ্য ষ্ট্রোক আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন ফজলুল হক। তিনি জানতেন না যে তার একমাত্র উপার্জনক্ষম ছেলে লন্ডনে একটি দুর্ঘটনার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ।
শাকিলের দেহাবশেষ এখনো রয়েল লন্ডন হাসপাতালের করোনার কোর্টে ময়না তদন্তনাধীন।

লন্ডনে ফুড ডেলিভারির কাজ করতে গিয়ে রাস্তায় মারাত্মক দূর্ঘটনার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন নাফিজুল হক শাকিল।

জানা গেছে গত ১৪ জানুয়ারি বুধবার পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডে এই দুর্ঘটনা ঘটে।

Leave a comment

Trending