https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

সিলেট প্রতিনিধি ঃ র্যাবের যৌথ অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহিয়া চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়।

সোমবার রাতে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহিয়া চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। র‍্যাব-১ ও র‍্যাব-৯ এর যৌথ অভিযানে আজ (সোমবার) রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে ইয়াহিয়া চৌধুরীর বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়।

প্রসঙ্গত, ইয়াহিয়া চৌধুরী ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

Leave a comment

Trending