https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

নিউইয়র্ক প্রতিনিধি ঃ ১০ই নবেম্বর স্বৈরাচার নিপাত যাক গনতন্ত্র মুক্তি পাক এই মন্ত্রে উজ্জিবীত শহীদ নূর হোসেন দিবসে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবার জ্যাকসন হাইট্সের ডাইভার সিটিতে এক বিক্ষুভ সমাবেশের আয়োজন করে । যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা সাবেক ছাত্র নেতা ডঃ প্রদ্বীপ রন্জ্ঞন করের সভাপতিত্বে অনুষ্টিত এই সমাবেশটি পরিচালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাছিব মামুন ।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ এই সমাবেশে বক্তব্য রাখেন ।বক্তরা অবৈধ দখলদার ইউনুস সরকারেকে অনতিবিলম্বে ক্ষমতা থেকে অপসারন করে বাংলার মাটিতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবার গনতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য দেশ বিদেশে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে দৃঢ অঙ্গিকার ব্যক্ত করেন ।বক্তারা ১০ই নবেম্বর স্বৈরাচার নিপাত যাক দিবসে দেশের সর্বত্র নিরস্র আওয়ামী লীগ নেতা কর্মী এবং মহিলাদের উপর নেক্ষার জনক হামলা করে নিহত আহত করার তীব্র নিন্দা জ্ঞাপন করেন ।
সভায় অন্যান্য দের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দপ্তর সম্পাদ মোহাম্মদ আলী সিদ্দিকী, শিক্ষাবিষযক সম্পাদক এম এ করিম জাহাঙ্গীর , আইন বিষয়ক সম্পাদক শাহ বখতিয়ার,সদস্য আলী হুসেন গজনবী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন ,বিশিষ্ট সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন , নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি শেখ আতিকুল ইসলাম , সহ সভাপতি আবুল কাশেম ভূইয়া , যুগ্ন সম্পাদক সাখাওৎ আলী , মহিলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদিকা রুমানা আখতার ,কুহিনুর আক্তার স্বেচ্ছা সেবক লীগের সাবেক সভাপতি নুরুজ্জামান সর্দার স্ব্চ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য রাকিব হাসান শ্রমিক লীগের সহ সভাপতি সিরাজ উদ্দিন সুহাগ , সাংধারন সম্পাদক জুয়েল আহমদ যুবলীগ নেতা শেখ জামাল হুসেন , শহিদুল ইসলাম , খন্দকার জাহিদুল ইসলাম , গনেশ কীর্তনিয়া প্রমুখ ।

Leave a comment

Trending