https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

জননেত্রী শেখ হাসিনার পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করেই ডিসেম্বর দেশে ফিরবেন এবং তিনি বাংলাদেশকে রক্ষা করবেন কারন বাংলাদেশের মানুষ আজ ভালো নেই বলে মন্তব্য করেছেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবুল মুমিন । তিনি আজ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ‍্যাকসন হাইট্সের জুইস সেন্টারে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ পূর্বাঞ্চল কতৃক আয়োজিত ১৫ ই আগস্ট বঙ্গবন্ধুর ৫১তম মূর্ত‍্যু বার্ষিকী পালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন ।
যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য বিশিষ্ট রাজনীতিবিদ ড. প্রদিপ রন্জন করের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি নূরুজ্জামান সরদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রথমেই কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ করা হয় ।


সভাপতির বক্তব্য দিতে গিয়ে ড. প্রদিপ রন্জন কর বলেন , আমি একজন ক্ষুদ্র মানুষ বঙ্গবন্ধু নিহত হওয়ার কিছু দিন আগে ও আমার এই মহান মানুষটির সান্নিধ্য পাওয়ার সুভাগ‍্য হয়েছিলো , আমি তার স্নেহ পেয়ে ধন্য হয়েছি । কথা গুলি বলতে গিয়ে এই সময় তিনি কিছুটা আবেগ আপ্লুত হয়ে পড়েন । তিনি বলেন শেখ হাসিনা অবশ্যই ডিসেম্বরে দেশে ফিরবেন আমরা ও তার সাথে দেশে যাব । আপনারা সবাই নেত্রীর জন্য দোয়া করবেন

বিশেষ অতিথির বক্তব্যে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের দপ্তর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী গত ৫ই আগস্ট বিশ্বের কোটি কোটি মানুষের সাথে নেত্রীর কনফারেন্সে নিজের উপস্থিতি নিয়ে নেতা কর্মীদেরকে অবহিত করেন এবং তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, জন নেত্রী শেখ হাসিনা পূর্ণ নিরাপত্তা ও মর্যাদা নিয়েই ডিসেম্বরে দেশে ফিরবেন ইনশাআল্লাহ । সে লক্ষেই আন্তর্জাতিক মহল কাজ করছে । তিনি নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আহবান জানান ।


অনুস্টানে অন‍্যান‍্যদের মধ‍্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আলী মস্তফা মেরাজ , এডভোকেট শাহ বক্তিয়ার , জাহাঙ্গীর করিম , নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী, হাতিকুল ইসলাম খোকন , মহানগর সহ সভাপতি শাখাওয়াৎ হোসেন চন্চল , স্বেচ্ছাসেবকলীগের সাবেক সহ আন্তর্জাতিক সম্পাদক শাখাওয়াত বিশ্বাস, উপস্হিত ছিলেন সাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও নিউইয়র্ক আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. আব্দুল ওহাব জোয়ারদার , শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ , সহ সভাপতি মন্জুর চৌধুরী, আওয়ামীলীগ নেতা আক্তার হোসেন , মহানগর আওয়ামীলীগ সহ সভাপতি শাহ সেলিম , বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ‍্যাপ্টারের সভাপতি সাখাওয়াত আলী , সাধারণ সম্পাদক সুব্রত তালুকদার , সহ সভাপতি সিরাজ উদ্দিন সোহাগ , সহ সভাপতি প্রফেসর আব্দুল খালিক , আওয়ামীলীগ নেতা শ‍্যামল চন্দ , নূর উদ্দিন । বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এইচ এম ইকবাল, যুবলীগের সাধারণ সম্পাদক মিজানূর রহমান চৌধুরী, যুবলীগ নেতা জামাল হোসেন, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ নেত্রী মুর্শেদা জামান , রুমানা আক্তার ,আওয়ামীলীগ নেতা নুরুল তালুকদার , পেনসিলভেনিয়া যুবলীগ নেতা আলীম উদ্দিন , ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হাসান ও ছাত্রলীগ সাধারণ সম্পাদক হ্রদয় মিয়া সহ প্রায় অর্ধশতাধিকের ও বেশি নেতা কর্মী বক্তব্য রাখেন । অনুষ্ঠানে বেশ কয়েক জন কবি কবিতা ও আবৃত্তি করেন ।

সভাশেষে বঙ্গবন্ধু ও ১৫ই আগস্টে নিহত সকলের জন‍্য দোয়া পরিচালনা করা হয় এবং সকলের আত্মার মাগফেরাত কামনা করা হয় ।

Leave a comment

Trending