https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

নিউইয়র্ক প্রতিনিধি : পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের স্মরণে আগামী ২৩ আগস্ট ২০২৬, রবিবার সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে শোকসভা ও স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টার। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে জুইশ সেন্টার, 37-06 77th Street, Jackson Heights, NY 11372-এ।

বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টারের সাধারণ সম্পাদক সুব্রত তালুকদার বঙ্গবন্ধু স্মরণে আয়োজিত এ শোকসভায় প্রবাসী বাংলাদেশিদের পরিবারের সদস্যদের নিয়ে অংশগ্রহণের জন্য বিনীত আহ্বান জানিয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা ড. নূরুন নবী, সভাপতি, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ফরিদা ইয়াসমিন, সাবেক সংসদ সদস্য ও সাবেক সভাপতি, জাতীয় প্রেসক্লাব এবং প্রকৌশলী রানা হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি অনুষ্ঠানে তাঁদের জীবন, আদর্শ ও বাঙালির স্বাধীনতা সংগ্রামে অবদানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।

শোকসভায় সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবেন দিনাত জাহান মুন্নী, তানভীর শাহীন, বাপ্পী সোম ও রাশেদ উদ্দিন হীরা এবং তাঁদের দল। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে প্রকাশিতব্য ‘অনির্বাণ’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে।

বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টারের এ আয়োজন সফল করতে প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক অংশগ্রহণ প্রত্যাশা করেছেন আয়োজকরা। অনুষ্ঠানে সবাইকে পরিবারের সদস্যদের নিয়ে উপস্থিত হয়ে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানানো হয়েছে।

অনুষ্ঠানটির আয়োজনে রয়েছেন বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টার। আমন্ত্রণে রয়েছেন সংগঠনের সভাপতি সাখাওয়াত আলী ও সাধারণ সম্পাদক সুব্রত তালুকদার।

অনুষ্ঠানের সময় ও স্থান:
তারিখ: ২৩ আগস্ট ২০২৬, রবিবার
সময়: সন্ধ্যা ৭টা
স্থান: জুইশ সেন্টার, 37-06 77th Street, Jackson Heights, NY

প্রেস রিলিজ

Leave a comment

Trending