https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

নিউইয়র্ক প্রতিনিধি , আমেরিকা : বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৮০তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করেছেন যুক্তরাষ্ট্র পূর্বাঞ্চল আওয়ামী লীগ ।২৮ সেপ্টেম্বর ২০২৬.সোমবার,১২টা০১ মিনিট প্রহরে নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত জ‍্যাকসন হাইটসে বাংলাদেশ ছাত্রলীগ যুক্তরাষ্ট্র শাখার সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর এইচ মিয়ার অফিস কার্যালয়ে বিশাল আকার কেক কাটার মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৮০তম জন্মবার্ষিকী পালন করা হয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ পূর্বাঞ্চল শাখার উদ্যোগে ।পূর্বাঞ্চলীয় আওয়ামী লীগ নেতা মনজুর চৌধুরী ও যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৮০তম জন্মদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও বাকসু”র সাবেক জিএস এবং বীর মুক্তিযোদ্ধা ড.প্রদীপ রজ্ঞন কর,বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক এবং লায়ন হাকিকুল ইসলাম খোকন,বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি,বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন,সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান,দফতর সম্পাদক প্রকৌশলী মোহাম্মাদ আলী সিদ্দিকী,আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মাদ বখতিয়ার আলী,শিক্ষা বিষয়ক সম্পাদক ও কলামিস্ট এমএ করিম জাহাঙ্গীর,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক উপ প্রচার সম্পাদক আব্দুলাহ আল ইসলাম লিটন, আওয়ামী লীগ নেতা ও শেখ হাসিনা মন্ত্রের সভাপতি জালাল উদ্দিন জলিল, আওয়ামী লীগ নেতা প্রফেসর মোঃ আব্দুল খালিক , আওয়ামী লীগ নেতা আলী হোসেন গজনবী, আওয়ামীলীগ নেতা সাখাওয়াৎ বিশ্বাস, আওয়ামী লীগ নেএী রিনা আবেদীন,আওয়ামী লীগ নেএী সুলতানা ফেরদৌসী সুফি ও শেখ হাসিনা সংসংগ্রাম পরিষদ যুক্তরাষ্ট্রের সদস্য সচিব শেখ আতিকুল ইসলাম প্রমুখ ।

অন‍্যন‍্যদের মাঝে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুমানা আক্তার,টি.মোল্লাহ,শহিদুল ইসলাম,দেলওয়ার হোসেন মোল্লা,শেখ জামাল হোসেন,যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জয়নাল আবদীন জয়, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর এইচ মিয়া,যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সভাপতি হাসান ও সাধারণ সম্পাদক হৃদয় মিয়া প্রমুখ সহ শতাধিক প্রাবাসী ।প্রচন্ড খারাপ আবহাওয়ার মধ্যে ২৮ সেপ্টেম্বর ২০২৬,প্রহরে নিউইয়র্কে শতাধিক লোকের উপস্থিতিতে সবাইকে বিশাল আকারের কেক কেটে সবার মাঝে বিতরণ করা হয় ।জন্ম দিনের অনুষ্ঠান প্রধান অতিথি ড.প্রদীপ রজ্ঞন কর বলেন,২৮শে সেপ্টেম্বর, এদিনে টুঙ্গিপাড়ার নিভৃত গ্রামে জন্মেছিলেন বাংলাদেশের নেত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বাবার মতোই সাহস, দৃঢ়তা আর দেশপ্রেমকে ধারণ করে বেড়ে উঠেছেন এই মহীয়সী নারী।

শৈশব থেকেই খুব কাছ থেকে দেখেছেন মানুষের প্রতি তাঁর বাবার ভালোবাসা, দেশের জন্য তাঁর সংগ্রাম ও আত্মত্যাগ। সেই আদর্শই পরবর্তী সময়ে শেখ হাসিনার রাজনৈতিক জীবনে গভীর প্রভাব ফেলে। জীবনের নানা প্রতিকূলতা, স্বজন হারানোর বেদনা এবং রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে তিনি বাংলাদেশকে নিয়ে যান অনন্য উচ্চতায়।

Leave a comment

Trending