https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

নিউইয়র্ক প্রতিনিধি ঃ যুক্তরাস্ট্রের কেনটাকিতে একটি জন্মদিনের অনুষ্ঠানে গোলাগুলির ঘটনায় ৪ জন নিহত হয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছে আরও তিন জন। শনিবার ৬ জুলাই দেশটির কেনটাকিতে এ ঘটনা ঘটে।

ফ্লোরেন্স পুলিশ বিভাগ বলছে, চারজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়েছে। এছাড়া আহত অন্য তিনজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং বর্তমানে তাদের অবস্থা আশঙ্কাজনক হলেও স্থিতিশীল রয়েছে। পুলিশ প্রধান জেফ ম্যালেরি এক প্রেস কনফারেন্সে বলেন, বন্দুক হামলার খবর পেয়ে শনিবার রাত ৩টার দিকে ওই বাড়িতে যায় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছানোর পরই তারা গোলাগুলির শব্দ শুনতে পায়। ঘটনার সময় সেখানে অনেকে জন্মদিনের পুল পার্টিতে যোগ দিয়েছিলেন।

ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই সন্দেহভাজন হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ তার পিছু নিলে ওই ব্যক্তি রাস্তা থেকে খাদে পড়ে যায়। এরপর পুলিশ তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে এলে সেখানেই তার মৃত্যু হয়।

উল্লেখ্য, সন্দেহভাজন ওই ব্যক্তি একাই হামলায় জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে। বর্তমানে এবং ওই এলাকা নিরাপদে রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

Leave a comment

Trending