https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

জাতীয় ঃ সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুককে রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

আজ রবিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে। 

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর পর থেকে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য এবং আওয়ামী লীগের জোট শরিক দলের নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে।

এখন পর্যন্ত সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতা মিলিয়ে অন্তত ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Leave a Reply

Trending