https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

জাতীয় ঃ ঢাকার গুলশান থেকে দুই ব্যাক্তির লাশ উদ্ধার করেছে গুলশান থানা পুলিশ । গত শনিবার (২৮ সেপ্টেম্বর) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গুলশান-২ রোড নাম্বার ১০৮ এর ২১ নম্বর প্লট থেকে রফিক (৬২) ও সাব্বির (১৫) নামে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

ওসি তৌহিদ আহমেদ আরও বলেন, মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

Leave a Reply

Trending