https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

সিলেট প্রতিনিধি ঃ সিলেট কি চোরাচালানদের নিরাপদ রুট ছিলো এতদিন এই প্রশ্নটিই সিলেটবাসীর সামনে চলে আসছে সাম্প্রতিক সময়ে সিলেট – সুনামগঞ্জ রুটে প্রতিদিন চোরাই পণ্য ও এর সাথে সম্পৃক্ত লোকদেরকে আটক করছে বিজিবি সিলেট অঞ্চলের কর্মকর্তারা ।কারন সিলেট সহ সারা দেশে ভারত থেকে চোরাই পথে পণ্য আনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে বলে সংশ্লিশ্টরা মনে করছেন । আজ বিজিবির হাতে আটক হলেন ২জন ভারতীয় নাগরিক ।ধারণা করা হচ্ছে এরা চোরাচালান কারবারের সাথে জড়িত থাকতে পারেন ।

বিজিবি সূত্র জানিয়েছে,সিলেটের সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ব্লোমিং স্টার (৩২) ও লোকাস (৫৫) নামে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আটককৃতরা হলেন, ভারতের শিলং এর ইস্ট খাসিয়া হিল জেলার ওয়ামলিংক এলাকার মৃত কয়াইতের ছেলে ব্লোমিং এবং একই জেলার বার্মন টিলা এলাকার মৃত গোমারেুর ছেলে লোকাস।

আজ বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় আটকের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।  

বিজিবি সূত্রে জানা গেছে, সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি গোয়াইনঘাট সীমান্তের দমদমা নামক এলাকার সীমান্ত পিলার ১২৬০/৪-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় নাগরিক ব্লোমিংকে এবং কলাউরা নামক এলাকার সীমান্ত পিলার ১২৩৬ হতে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লোকাস নামে আরেকজনকে আটক করে।

৪৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে আটককৃত দুই ভারতীয় নাগরিককে থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে।

Leave a comment

Trending