https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

জাতীয় ডেস্ক ঃ মাদারীপুর জেলা আইনজীবী নির্বাচনে সভাপতি পদে এমদাদুল হক খান ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়া পেয়েছেন ১০৫ ভোট।

এবারের নির্বাচনে আওয়ামীপন্থি কোনও আইনজীবী সভাপতি পদে নির্বাচনে অংশগ্রহণ করেননি । সাধারণ সম্পাদক পদে জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন শাকিল ১৯৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রদীপ চন্দ্র সরকার পেয়েছেন ৪৯ ভোট।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ১০টার দিকে নির্বাচনের এই ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ফরহাদ হোসেন ।নিউজ ও ছবি ঃ সৌজন্যে ঃ বাংলা ট্রিবিউন

Leave a comment

Trending