
লন্ডন প্রতিনিধি: লুৎফুর রহমান
পুনরায় টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের
নির্বাহী মেয়র নির্বাচিত হয়েছেন
লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র পদে লুৎফুর রহমান পুনরায় নির্বাচিত হওয়ার মাধ্যমে এক অনন্য ইতিহাস সৃষ্টি করেছেন।
তিনি অ্যাসপায়ার পার্টির মুলনেতা।
২০২৬ সালের নির্বাচনে জয়ী হয়ে চতুর্থবারের মতো টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন লেবারের সিরাজুল ইসলাম।
লুৎফুর রহমান এর আগে ২০১০, ২০১৪ (পরবর্তীতে বাতিল হওয়া) এবং ২০২২ সালে মেয়র নির্বাচিত হয়েছিলেন।
কে কত ভোট পেয়েছেন –
বর্তমান মেয়র ও এসপায়ার পার্টির নেতা লুৎফুর রহমান – ৩৫ হাজার ৬৭৯ ভোট
নিকটতম প্রতিদ্বন্দ্বী
লেবার পার্টির সিরাজুল ইসলাম- ১৯ হাজার ৪৫৪ ভোট।
হীরা খান (গ্রিন পার্টি)- ১৯ হাজার ২২৩ ভোট
জন বোলার্ড (রিফর্ম ইউকে)- ৭ হাজার ১৫৩ ভোট।
ডমিনিক নোলান (কনজারভেটিভ)- ৩ হাজার ৮১৮ ভোট।
জামি আলী(টাওয়ার হ্যামলেটস ইনডিপেনডেন্টস)- ৩ হাজার ১৫৬ ভোট।
মোহাম্মদ আব্দুল হান্নান(লিবারেল ডেমোক্র্যাটস পার্টি) – ২ হাজার ৪২১ ভোট।
হুগো পিয়েরে (ট্রেড ইউনিয়নিস্ট অ্যান্ড স্যোশালিস্ট কোয়ালিশন)- ৬৩৮ ভোট।
স্বতন্ত্র প্রার্থী ট্যারেন্স ম্যাকগ্রেনেরা- ৫২৪ ভোট।
কাউন্সিলর নির্বাচনের ফলাফল:
কাউন্সিলর পদের ৪৫টি আসনের ভোট গণনা শুরু হবে ৯ মে ,শনিবার সকাল ৮:৩০ মিনিটে। চূড়ান্ত ফলাফল শনিবার বিকেলের মধ্যে পাওয়া যেতে পারে।
নিউজটি সংগৃহীত

Leave a comment