https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

নিউইয়র্ক প্রতিনিধি : যুক্তরাষ্ট্র যুবলীগের নতুন কমিটির সভাপতি জনাব সেবুল মিয়া ও সাধারণ সম্পাদক জনাব মিজানুর রহমান চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, এম সি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হাসিব মামুন ও স্বেচ্ছাসেবকলীগের সাবেক কেন্দ্রীয় কার্যকরী সদস্য, নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ড. আব্দুল ওহাব জোয়ারদার মছুফ ।
যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা আব্দুল হাসিব মামুন
ও ড. ওহাব জোয়ারদার এক যৌথ বিবৃতিতে তাদেরকে এই শুভেচ্ছা জানান ।নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন দীর্ঘদিন পর হলে ও তাদের নেতৃত্বে যুক্তরাষ্ট্র যুবলীগের সাংগঠনিক কার্যক্রম আর ও বেগমান ও শক্তিশালী হবে ।বর্তমান ফ‍্যাসিস্ট সরকার কতৃক বাংলাদেশের সব চেয়ে প্রাচীন ও মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী একমাত্র রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগের কার্যক্রম নিষিদ্ধ করনের বিরুদ্ধে দেশ ও প্রবাসে তাদের নেতৃত্বে আন্দোলন আর জোরদার হবে । নেতৃবৃন্দ তাদের দুজন সহ যুবলীগের সাফল্য কামনা করেন।

Leave a comment

Trending