………..বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টারের প্রথম কার্যকরী কমিটির সভায় নেতৃবৃন্দ

বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টারের কার্যকরী কমিটির পরিচিতি সভা এবং ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবসকে সামনে রেখে গত মঙ্গলবার এক জুম মিটিং অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টারের সভাপতি সাখাওয়াত আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুব্রত তালুকদারের পরিচালনায় প্রথমেই স্বাগতিক বক্তব্য রাখেন পরিষদের সিনিয়র সহ-সভাপতি সিরাজ উদ্দিন আহমদ সোহাগ, সভায় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য কবি ফকির ইলিয়াস, সহ-সভাপতি ডক্টর আব্দুল ওয়াব জোয়ারদার, দিদার শাহীন,অধ্যাপক আব্দুল খালিক, অধ্যাপিকা সঞ্চিতা ঠাকুর, আব্দুল মতিন পারভেজ, মাহমুদুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক রেজা আব্দুল্লাহ, মোহাম্মদ আজিজ চৌধুরী সাংগঠনিক সম্পাদক নুরুল তালুকদার, মঈনুর রহমান সোয়েব,বিপ্লব পাল, তথ্য ও গবেষণা সম্পাদক ইঞ্জিনিয়ার উত্তম কুমার সেন, প্রচার সম্পাদক কাজীরুল ইসলাম শিপন, কার্যকরী সদস্য কবি ফারহানা ইলিয়াস তুলি, সোহান আহমদ টুটুল প্রমুখ।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু পরিষদ একটি আদর্শিক সংগঠন। এখানে আদর্শিক রাজনীতির প্রশ্নে কখনো আপোষ করা হবে না। প্রজন্ম থেকে প্রজন্মে বঙ্গবন্ধুর আদর্শ উজ্জীবিত করার লক্ষ্যে এই সংগঠন সর্বদা বদ্ধপরিকর। কোন ধরনের লেজুড়বৃত্তি এখানে চলবে না।
১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আগামী ২৩ আগস্ট রবিবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে শোক সভা অনুষ্ঠিত হবে।
সভায় সর্বসম্মতিক্রমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করে ‘অনির্বাণ’ নামক একটি স্মরণিকা প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং অধ্যাপক আমিনুল হক চুন্নুকে সম্পাদক ও সিরাজ উদ্দিন আহমদ সোহাগ, ডঃ আব্দুল ওহাব জোয়ারদার, বাপ্পী সোম ও রেজা আব্দুল্লাহকে সদস্য করে পাঁচ সদস্য বিশিষ্ট সম্পাদনা পর্ষদ গঠিত হয়।
প্রেস বিজ্ঞপ্তি

Leave a comment