
নিউইয়র্ক প্রতিনিধি: আগামী ডিসেম্বরে শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের দিন দেশে ফিরে যেতে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের প্রতিটি নেতাকর্মী প্রস্তুত বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল হাসিব মামুন ।তিনি আর বলেন আজকের এই দিনে আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে একটি নির্বাচিত সরকারকে জোরপূর্বক ক্ষমতা থেকে সরিয়ে ইউনুস ক্ষমতা দখল করে একটি সাজানো গুছানো দেশকে ধ্বংসের দিকে নিয়ে যায় । ঐ দিন প্রায় তিন হাজার পুলিশকে ইউনুস গং হত্যা করে তাদের বিচার আইন করে বন্ধ করে রাখে । তিনি বলেন আজ দেশের মানুষ প্রতিটি মূহুর্তে শেখ হাসিনার অভাব অনুভব করছে । তা চায় শেখ হাসিনা আবার ক্ষমতায় ফিরে এসে তাদেরকে হত্যা খুনের হাত থেকে রক্ষা করুন ।
তিনি আজ যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ পূর্বাঞ্চল, নিউইয়র্ক স্টেট , মহানগর ও যুক্তরাষ্ট্র ছাত্রলীগ আয়োজিত গনতন্ত্র ও পুলিশ হত্যা দিবসের আলোচনা সভায় এই কথা বলেন।
ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক হ্রদয় মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে আর ও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সভাপতি রফিকুর রহমান , সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা এম এ করিম জাহাঙ্গীর, স্বেচ্ছাসেবকলীগের সাবেক সহ আন্তর্জাতিক সম্পাদক সাখাওয়াত বিশ্বাস, সাবেক কেন্দ্রীয় নেতা ড. আব্দুল ওহাব জোয়ারদার , সাবেক সভাপতি নুরুজ্জামান সরদার , শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ , সহ সভাপতি মন্জুর চৌধুরী, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এইচ এম ইকবাল , সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া জামান সহ স্টেট ও মহানগর আওয়ামীলীগ , যুবলীগ ও ছাত্রলীগের অসংখ্য নেতৃবৃন্দ।

Leave a comment